ভালুকায় নিরলস ভাবে গণসংযোগ করে যাচ্ছেন গোলাম মোস্তফা
-
Reporter Name - Update Time : ০৬:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- ১৬৬ Time View

আবু ইউসুফ ভালুকা উপজেলা প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১১ ভালুকা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বলছেন উনার কর্মী সমর্থক ও তৃণমূলের নেতাকর্মীরা।
তিনি তার নির্বাচনী এলাকা ভালুকায় বিরতিহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসী আশা করছেন, আগামী সংসদ নির্বাচনে গোলাম মোস্তফা মনোনয়ন পাবেন।
ভালুকা উপজেলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ ভালুকা উপজেলার সাধারণ সম্পাদক, ৬৯ এর সাবেক ছাত্র নেতা ও যুবনেতা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গণমানুষের জননন্দিত জননেতা নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা, ৫ দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে থেকে ভালুকর গণমানুষের পাশে আছেন। রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধত থেকে ভালুকা আসনের সাধারণ মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। উপজেলা চেয়ারম্যান থাকা কালীন উপজেলার প্রায় প্রতিটি ওয়ার্ডে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া দিয়েছেন বলে জানাযায়। মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, রাস্তাঘাট সহ নানা উন্নয়ন মূলক কাজ করেছেন এই নেতা ।
তারই ধারাবাহিকতায় উনার কর্মী সমর্থকদের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই প্রত্যাশা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহে ১১ ভালুকা আসনে যেন আওয়ামী লীগের এই থেকে নেতাকেই মূল্যায়ন করা হয়।
১১ মে বৃহস্পতিবার উপজেলার ধিতপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক এর বক্তব্যে এসব কথা বলেন উপস্থিত নেতাকর্মীরা।

















