Hi

ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাবখালীতে রাজ উস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উদযাপন

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • ১৩৪ Time View

গোলাম কিবরিয়া পলাশঃ
ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নে প্রথমবারের মত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ব্যাপকভাবে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে সোমবার (১লা মে ২০২৩) তারিখ বিকালে রাজ উস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়ন ভাবখালী ইউনিয়ন শাখার উদ্যোগে র্যালী,আলোচনা সভা ও বিশাল বাউল সঙ্গীতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে বাউল সন্ধ্যার উদ্বোধন করেন ১২নং ভাবখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার সোহেল। সভার সভাপতি হিসাবে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজ ওস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ভাবখালী শাখা সভাপতি মোঃ ওমর ফারুক। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ভাবখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন।

এসময় চেয়ারম্যান আব্দুস ছাত্তার সোহেল বলেন-আমার বাবা ইউনিয়নটিতে চেয়ারম্যান হিসাবে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে নিয়ে দীর্ঘ দিন সেবা করেছেন, দেনদরবারসহ সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রমে সফলতার সাথে কাজ করেছেন। আমিও বাবার মতো আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।

ভাবখালী পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাজ্জাদুল হাসান (সাজু) পৃষ্ঠপোষকতায় ও সংগঠনের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ সভাপতি আব্দুল হেকিম, দপ্তর সম্পাদক আল আমিন এর সার্বিক তদারকিতে আয়োজিত বাউল গানের অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুস সাত্তার সোহেল আরো বলেন, আজ পহেলা মে, জাতীয় শ্রমি দিবস,এই দিনেই শ্রমিকরা তাদের দাবী আদায়ের লক্ষে আন্দোলন করে অনেকেই জীবন দিয়েছে।

এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার প্রাণ প্রিয় মানুষ। কেউ বাবার বয়সী, কেউ সমবয়সী, কেউ ছোট ভাই। আপনাদের সকলের দোয়া ও সহযোগীতা নিয়ে এলাকার সকল উন্নয়ন কর্মকাণ্ড কে এগিয়ে নিতে চাই।

এ সময় তিনি বলেন- এলাকা বা দেশের উন্নয়নের মুল চাবিকাঠি শ্রমিক। তাই শরীরের গাম শুকানোর আগে শ্রমিকদের প্রাপ্য বেতন পরিশোধ করা সকলের নৈতিক দায়িত্ব। আজ সারা দেশে একযোগে শ্রমিক দিবস পালন করা হচ্ছে। এ শ্রমিক দিবসকে সামনে রেখেই আজ আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়েছি। যারা কাজ করে তাদের মুল্যায়ণ করা সকলের উচিত বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার অন্যতম নেতা তফাজ্জল হোসেন, আবুল কালামসহ ভাবখালী ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে শিপন মিয়ার শুভেচ্ছা

ভাবখালীতে রাজ উস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উদযাপন

Update Time : ১০:৪৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩