বালিখা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা নুরুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা
-
Reporter Name - Update Time : ০৫:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- ১৫৬ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৫নং বালিখা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা নুরুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার ২৭শে এপ্রিল) বিকালে বালিখা ইউনিয়ন ভুমি অফিস প্রাঙ্গণে ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বালিখা ইউনিয়নের কৃতিসন্তান আলতাব হোসেন সরকারের সভাপতিত্বে বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আকরাম হোসেন সরকারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ঢাকুয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ মোশাহিদুল ইসলাম, ময়মনসিংহ জেলা দলিল সমিতির অর্থ বিষয়ক সম্পাদক মফিজ উদ্দিন তালুকদার, সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ, দলিল লেখকদের মধ্যে বক্তব্য রাখেন, নুরমোহাম্মদ বাচ্চু সরকার, রফিকুল ইসলাম সরকার, আজিজুল হক সরকার, আলমগীর হোসেন সরকার, আব্দুল্লাহ আল মামুন সরকার।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে নুরুল আমীন সরকার, কাজিম উদ্দিন সরকার, মঙ্গল চন্দ্র সরকার, শফিকুল আলম সরকার, আজিজুল হক সরকার (পাগুলি), বদরুল হক সরকার, মোখলেছুর রহমান হক, এমদাদুল হক সরকার, কম্পিউটার অপারেটর আক্তার হোসেন, গালাগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক রুহুল আমিন প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।























