ফুলবাড়িয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
-
Reporter Name - Update Time : ০৪:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- ১৫৭ Time View

ফুলবাড়িয়া( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
সারা বিশ্বের ন্যায় ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। ফুলবাড়িয়া উপজেলা ডাক বাংলোতে সকাল ১১ টায় মহান ১ লা মে দিবস উপলক্ষে আলোচনা করেন। সভাপতিত্ব করেন বশির আহমেদ যুগ্ম আহবায়ক ফুলবাড়িয়া উপজেলা শ্রমিক লীগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দিন সাহেব। এসময় এমপি মহোদয় বলেন শ্রমিক ও মালিকদের মধ্যে কোন বৈষম্য না থাকে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দেওয়া প্রয়োজন। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালানোর জন্য এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল সাহেব, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও ফুলবাড়িয়া মহিলা আওয়ামী লীগের আহবায়ক ফারজানা শারমিন বিউটি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, শিক্ষা বিষয়ক সম্পাদক বিএ সালাম, রাধাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া শিমুল, কুশমাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাতিন পুলু, দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিশি, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মনির আহমেদ চঞ্চল, সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক গোলাম ফারুক, সাংবাদিক এমরান হোসেন, সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল মামুন, কাউন্সির সাকের আহমেদ, ছাত্র লীগ নেতা মুসা আলম প্রমুখ।




















