ধোবাউড়ায় দূর্গাপূজা উপলক্ষে রূপন চন্দ্র আইন সাধুর ব্যক্তিগত উদ্যােগে শতাদিক গরীব অসহায় মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ
-
Reporter Name - Update Time : ১১:৩০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- ১৬২ Time View

ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদ: ময়মনসিংহের ধোবাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজ ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী বিশিষ্ঠ ব্যবসায়ী মানতার ফেরিওয়ালা বাঘবেড় ইউনিয়নের কৃতি সন্তান রূপন চন্দ্র আইন(সাধু) এর ব্যক্তিগত উদ্যোগে গরীব অসহায় দুঃস্থ শতাধিক মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেন।
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ১৮অক্টোবর বুধবার বেলা ১২ টায় বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট বাজারে গরীব অসহায় বৃদ্ধ নারী পুরুষদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ী রূপন চন্দ্র আইন সাধু বলেন,”আমি প্রতি বছরের ন্যায় এবছরও দূর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করলাম। আমি যেন প্রতি বছর ধারাবাহিকতা বজায় রাখতে পারি আপনারা সকলেই আমার জন্য আশীর্বাদ করবেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইজ্জত আলী মেম্বার, ব্যবসায়ী পাপন চন্দ্র আইন, বিশ্বজিৎ আইন, রতন দাশ প্রমূখ। উপস্থিত সকলেই ব্যবসায়ী রূপন চন্দ্র আইন সাধুর এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং এই মানবিক সহায়তা করার জন্য ধন্যবাদ জানান।























