শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে সীপকসএর আয়োজনে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ
-
Reporter Name - Update Time : ০৬:৩৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- ১৫০ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ,
বর্ডার গার্ড বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান (৫৩ বিজিবি)’র সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)’র আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার শীতার্ত ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি’র ব্যবস্থাপনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উল্লেখ্য যে, ১০০ জন দুস্থ পরিবারের মাঝে এ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি,সীপকস রাজশাহীর সহসভানেত্রী তানিয়া নূর, চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদিকা নাহিদা ইয়াসমিন পপি ও কোষাধ্যক্ষ শান্তা খাতুনসহ আরো অনেকেই।
Tag :
বিতরণ
জনপ্রিয়























