Hi

ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ইউ রির্পোটিং মোবাইল অ্যাপলিকেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ১৫৩ Time View

 শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) খুলনায় ‘ইউ রির্পোটিং ওরিয়েন্টেশন এ্যান্ড ফিল্ড টেস্টিং অফ বাংলা অফলাইন মোবাইল অ্যাপলিকেশন’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৫ অক্টোবর) সকালে ইউনিসেফের সহযোগিতায় খুলনা জেলা তথ্য অফিসের আয়োজনে খুলনা সিএসএস আভা সেন্টারে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা ইউনিসেফের চীফ মো: কাওছার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের প্রতিনিধি শিহাব উদ্দিন সানি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৮ বছর থেকে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার সময়। এসময়ে শিক্ষার্থীরা যাতে খারাপ পথে না যায় সেদিকে নজর দেওয়া প্রয়োজন। সকলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে তা নয়, যার যার যোগ্যতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা যায়। শিক্ষার্থীদের ওপর জোর করে কোন কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। তিনি আরো বলেন, মোবাইল ব্যবহারে ভালোমন্দ দুটোই রয়েছে। তাই শিক্ষার্থীদের ভালো দিকগুলো গ্রহণ করতে হবে। শিক্ষার্থীর শরীর গঠনের জন্য অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগ। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যপ্রযুক্তিই একমাত্র হাতিয়ার হতে পারে। বাংলাদেশে কিশোর-কিশোরীদের সংখ্যা প্রায় চার কোটি। কিন্তু তাদের সঠিকভাবে বেড়ে ওঠা এবং বিকাশের জন্য অপরিহার্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রাপ্তি প্রয়োজন। কর্মশালায় সাতক্ষীরা, বাগেরহাট জেলা, খুলনা সিটি কর্পোরেশন এলাকা ও জেলার বিভিন্ন উপজেলার স্কুলের ১১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনায় ইউ রির্পোটিং মোবাইল অ্যাপলিকেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৩:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩