কেশবপুরে সাবেক যুবলীগের আহ্বায়ক তরুণ অধিকারীর মৃত্যুবার্ষিকী পালিত
-
Reporter Name - Update Time : ০১:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- ১৯৩ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)
যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক প্রয়াত তরুণ অধিকারীর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে (সোমবার) দুপুরে উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ ও তরুণ স্মৃতি সংসদের উদ্যোগে তরুণ অধিকারীর প্রতিকৃতিতে ও সমাধিতে পুস্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মহব্বত হোসেন,
কার্যনির্বাহী কমিটি সদস্য শেখর রঞ্জন দাস, আলতাফ হোসেন বিশ্বাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী,
পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসীম উদ্দীন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর যুবলীগ নেতা জয় ভদ্র, ফারুক হোসেন, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলাল হোসেন দিলু, যুগ্ন-আহবায়ক আল হেলাল, সদস্য আতিয়ার রহমান, ইউপি সদস্য জিয়াউর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম খান রকি, বাদল দাস প্রমুখ
উল্লেখ্য, গত ২০০৬ সালের ২৯ মে তরুণ অধিকারী কেশবপুর শহরের অনন্ত সাহা সড়কের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
















