Hi

ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে হুইলচেয়ার দিলেন-চেয়ারম্যান তৌহিদুজ্জামান

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • ১৭৪ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র প্রতিবন্ধীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুইলচেয়ার বিতরণ করেন চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ। বুধবার ১৪ (জুন) দুপুরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ৮টি হুইলচেয়ার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। মানবিক দৃষ্টিকোণ থেকেই চেয়ারম্যান নিজেই প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে হুইলচেয়ার বিতরণ করায় উপকারভোগীরা খুশি প্রকাশ করার পাশাপাশি তাকে সাধুবাদ জানিয়েছেন।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও হাসানপুর ইউনিয়নের ট্যাগ অফিসার ওবায়দুল ইসলাম, ইউপি সদস্য বুলবুল, আশরাফুল ছামদানি, হেকমত আলী, কামরুজ্জামান, আশরাফুজ্জামান, কল্লোল কুমার দাস, রুবিয়া খাতুন, হাসানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম জিয়া, হাসানপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম, হাসানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ রাসেল হোসেন রিপন প্রমূখ।

হুইলচেয়ার পেয়ে এক প্রতিবন্ধী বলেন, আমার ইচ্ছা থাকার শর্তেও হুইলচেয়ার কেনার সামর্থ্য ছিলোনা, আজ চেয়ারম্যান সাহেব নিজেই বাড়িতে এসে হুইলচেয়ার প্রদান করায় আমি অত্যন্ত খুশি ও আনন্দিত।

এ ব্যাপারে হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ৮টি হুইলচেয়ার ক্রয় করে অসহায় প্রতিবন্ধীর বাড়ি বাড়ি গিয়ে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার তুলে দিতে পেরে আমি নিজেই আনন্দিত। আজ থেকে তাদের চলাফেরা করতে কিছুটা কষ্ট লাঘব হবে। এ ধরনের সামাজিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কেশবপুরে প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে হুইলচেয়ার দিলেন-চেয়ারম্যান তৌহিদুজ্জামান

Update Time : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩