কারো পৌষ মাস, কারো সর্বনাশ বর্ষাকাল শেষ হলেও হঠাৎ অতি বৃষ্টি
-
Reporter Name - Update Time : ০৪:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- ১৫১ Time View

মোঃ আকাশ আহমেদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় এই বৃষ্টির কবলে। আশ্বিনে অতি বৃষ্টিতে ভেসে গেছে মৎস্য খামারিদের স্বপ্ন।হঠাৎ দুই দিনের অতি বৃষ্টিতে ডুবে গেছে ময়মনসিংহের ভালুকার মাঠঘাট। চারিদিকে থৈ থৈ পানি। আর এই পানিতে মাছ ধরার উৎসব লেগেছে। অধিকাংশ মাছই চাষের। মাছ ধরতে পেরে খুশি তারা অন্য দিকে চাষীদের মাথায় হাত। জেলেদের জন্য পৌষ মাস হলেও সর্বনাশ ঘটেছে মৎস্য খামারিদের।এমনি এক খামারি শামিমা ফিস ফিডমৎস্য খামারের কর্ণধার মো: শামছুল হক।ভালুকা উপজেলার মল্লিক বাড়ী নয় নং ব্রিজের পাশে তার এই খামারটি। বৃষ্টিতে ভেসে গেছে খামারের সব মাছ। বড় এই খামারের ক্ষতি কোটি ছাড়িয়েছে। তাদের চিৎকারে যেনো আকাশ স্পব্দ হয়ে গেছে। এলাকার মানুষ ও আপসোস করে বেড়াচ্ছে। কর্মচারিরা বলছে মালিকের এমন ধবসা কি করে চলবে তাদের সংসার।স্থানীয় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন – ময়মনসিংহের ভালুকা কৃষি খাতের একটি বড় অংশ মৎস্য চাষ, প্রায় ৬৮ হাজার মেট্রিকটন মাছ উৎপন্ন হয় এই ভালুকায়। প্রায় তিনশতাদিক মৎস্য খামার পানিতে তলিয়ে গেছে। খামারিদের পাশে থেকে সহযোগীতা করার আশ্বাস দেন। স্হানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু ও নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন

















