Hi

ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কমছেই না রোড এক্সিডেন্ট তারাকান্দায় পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • ১৫৭ Time View

ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান: ময়মনসিংহের তারাকান্দায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ  দুর্ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  পিকআপ ভ্যানের চালক কামরুল ইসলাম (২২) ঘটনাস্থলেই মারা গেছেন। আর গুরুতর আহত অবস্থায় পিকআপের ২ যাত্রী আব্দুল কাদির (৪৫) ও মিজানুর রহমানকে (৪৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের তালদিঘি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় নিহত পিকআপ ড্রাইভার কামরুল হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকার মৃত আব্দুল লতিফ ও আমেনা খাতুনের পুত্র। আর যাত্রী আব্দুল কাদির হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মৃত উসন আলী ও আছিয়া খাতুনের পুত্র এবং মিজান একই উপজেলার আকনপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। আর আহত একজনের পরিচয় এখনো জানা যায়নি।এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানের চালকসহ ৩ জন মারা গেছেন। পিক-আপ ও ট্রাক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  ওসি বলেন পিকআপভ্যানটি শেরপুর থেকে ঢাকা যাচ্ছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

কমছেই না রোড এক্সিডেন্ট তারাকান্দায় পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Update Time : ১২:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪