Hi

ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আতাহার বুলনপুর বরেন্দ্র অঞ্চলে পানির পাম্প স্থাপনে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩০০ পরিবার

  • Reporter Name
  • Update Time : ০৫:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • ২৩০ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে পানির স্তর নিচে থাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হিমশিম খেতে হয় বাসিন্দাদের। দূর-দূরান্ত থেকে পানি নিয়ে আসতে হতো। অনেকেই বিশুদ্ধ পানি না পেয়ে জলাধার বা পুকুরের পানি পান করতো। এই অবস্থা থেকে মুক্তি মিলেছে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কয়েকটি গ্রামের ৩০০ পরিবারের।

স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি ঝিলিম ইউনিয়নের আতাহার, বুলনপুর গ্রামে এসব টিউবওয়েল স্থাপন করেছে। এই ইউনিয়নের সংগঠনটি মোট ৩৫টি টিউবওয়েল স্থাপন করবে। ইতোমধ্যে ২২টি টিউবওয়েল স্থাপন করার খুশি সুবিধাভোগীরা। এরমধ্যে ঝিলিম ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডেই ১৫ টিউবওয়েল স্থাপনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে বাকি থাকা পানির পাম্প স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তসিকুল আলম বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন, ঝিলিম ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শওকত আরা, প্রকল্প পরিচালক ফৌজিয়া শাহনাজ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আতাহার বুলনপুর বরেন্দ্র অঞ্চলে পানির পাম্প স্থাপনে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩০০ পরিবার

Update Time : ০৫:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩