আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ বল্লেন ওসি আব্দুল্লাহ আল মামুন
-
Reporter Name - Update Time : ০৪:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- ১৬৯ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান:
তাই ময়মনসিংহের ফুলপুরে মঙ্গলবার দুপুরে শিশুদেরকে উজ্জীবিত করতে এবং মুক্তিযুদ্ধের চেতনা তাদের মনের ভিতরে লালন করার অভিপ্রায়ে গতকাল সাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকার পুলিশ সুপার ফুলপুর সার্কেল মোঃআতাহারুল ইসলাম তালুকদার সহ উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে আলোচনা করি। আলোচনা কালে তাদেরকে জিজ্ঞাসা করি তারা কোন মুক্তিযোদ্ধা দেখেছে কিনা! তারা আমাকে জানায় তারা মুক্তিযোদ্ধা দেখেনি! তাদের এই চাওয়াকে পূরণ করতে আজকে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার ওসি আব্দুল্লাহ আল মামুন উক্ত বিদ্যালয়ে উপস্থিত হয়ে। বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার তাদেরকে জীবনের মূল্যবোধ, পিতা -মাতার প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য, আচরণ, শিক্ষকদের প্রতিসন্মান ও তাদের অনুশাসন মেনে চলা,ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করি। বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার মুক্তিযুদ্ধকালীন সময়ে তার যুদ্ধকালীন ইতিহাস তুলে ধরেন। মুক্তিযুদ্ধের ইতিহাস শোনে, শিশুরা অত্যান্ত মনোযোগ দিয়ে শুনেছে ও আবেগে আপ্লুত হয়েছে। আপনার সন্তানকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশ সম্পর্কে অবগত করুন। পিতা মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ এখন থেকে গড়ে তুলুন। তারাই একদিন এদেশের হাল ধরবে, তাদেরকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার এখনই সময়।























