Hi

ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় ১২ দফা ইশতেহার ঘোষণা-এনসিপি প্রার্থী ডা. জাহিদুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ০৬:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ Time View

ভালুকা প্রতিনিধি:

ময়মনসিংহ ১১ ভালুকা আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. জাহিদুল ইসলাম তার নির্বাচনী ১২ দফা ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ডা. জাহিদুল ইসলাম বলেন, ভালুকাকে একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। ইশতেহারে পরিবেশ রক্ষা, যুব উন্নয়ন ও কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সুশাসন ও নিরাপত্তা, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, শিক্ষা, মাতৃমৃত্যু রোধ, পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ অভিবাসন, জবাবদিহিতা ও নাগরিক স্বচ্ছতার বিষয়গুলো গুরুত্ব পায়।

তিনি বলেন শিল্পাঞ্চল হলেও ভালুকার রাস্তাঘাট সবচেয়ে বেশি খারাপ, কয়েকবার করে বাজেট হলেও রাস্তার কোন উন্নয়ন হয়নি, বৃষ্টির দিন মানুষের হাঁটার উপযুক্ত থাকে না রাস্তা,নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সকল রাস্তা পাকা করা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ভালুকার মানুষ নানা সমস্যা ও বঞ্চনার শিকার। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানে কাজ করব।সংবাদ সম্মেলনের শেষে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ভালুকাবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন। এ সময় এনসিপির উপজেলা সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টার, যুগ্ম সমন্বয়কারী শেখ মুস্তাক আহমেদসহ দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় বসত বাড়ীত হামলা ভাংচুর লুটপাট আহত ৫ 

ভালুকায় ১২ দফা ইশতেহার ঘোষণা-এনসিপি প্রার্থী ডা. জাহিদুল ইসলাম

Update Time : ০৬:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬