Hi

ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় ইউএনও’র উদ্যোগে বিদ্যালয়ের রাস্তা মেরামত

  • Reporter Name
  • Update Time : ০৩:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • ১৬৯ Time View

মো: শামীম হোসাইন, তারাকান্দা প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ইউএনও’র উদ্যোগে উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পর্যন্ত রাস্তাটি মেরামত করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ রাস্তাটি বর্ষামৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয় ।কয়েকটি গ্রামের শত শত শিক্ষার্থী ও জনসাধারণের একমাত্র রাস্তাটি অল্প বৃষ্টিতেই পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়ে। ফলে দুর্ভোগে পড়ে শিক্ষার্থী ও এলাকাবাসী। স্কুল শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের দুর্ভোগের কথা ভেবে রাস্তাটি চলাচল উপযোগী করার জন্য উদ্যোগ নেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত

৩ মে বুধবার বিদ্যালয়ের শিক্ষার্থীসহ জনসাধারনের চলাচল নির্বিঘ্ন করার লক্ষে বিদ্যালয় পর্যন্ত রাস্তা ইটের সলিং করণ কাজের শুভ উদ্বোধন করেন তিনি।

এতে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ খুশী হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ইউএনও’র প্রতি।

উপজেলার বানিহালা ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন খন্দকার বলেন, মাঝিয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ রাস্তাটি বর্ষামৌসুমে পানি জমে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পানি জমে থাকার কারণে রাস্তাটি পুকুরে পরিণত হওয়ায় তা ভেঙে যায়। এতে জনসাধারণের চলাচল অনুপযোগী হয়ে পড়ে। জনসাধারণের স্বার্থে
বিষয়টি ইউএনও স্যার কে অবগত করলে তিনি উদ্যোগ নিয়ে উপজেলা পরিষদের সহায়তায় রাস্তাটি মেরামতের ব্যবস্থা করেছেন।’

বুধবার ৩ মে সকালে রাস্তাটির নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
এ সময় বানিহালা ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন খন্দকার, মাঝিয়ালী সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য, ইউপি সচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তারাকান্দায় ইউএনও’র উদ্যোগে বিদ্যালয়ের রাস্তা মেরামত

Update Time : ০৩:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩