মেলান্দহে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময়
-
জিল্লুর রহমান রতন - Update Time : ০৫:২১:২০ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- ১৩০ Time View

জিল্লুর রহমান রতন, মেলান্দহ প্রতিনিধি :
মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক স্বাগত বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জামালপুরের জেলা প্রশাসক মো: শফিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, জামালপুরের পুলিশ সুপার (এস পি) মো: কামরুজ্জামান, বিপিএম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, মেলান্দহ মাদারগঞ্জের সার্কেল এ এস পি অভিজিৎ দাস ও মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ।
এছাড়াও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীগণসহ ভোট গ্রহন কাজে নিয়োজিত প্রিজাইডিং অফিসারগন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষে নির্বাচনের আচরণ বিধি সঠিকভাবে পালনের উপর গুরুত্বারোপ করেন।























