Hi

ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও আর্থিক সহায়তা প্রদান করলেন শিল্পপতি সোহাগ

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৪৮ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ টি পরিবারের লোকজনের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি (শাড়ি,লুঙ্গি, চাল,ডাল,তেল) ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক কানাডা প্রবাসী শিল্পপতি মো. সাদিকুল ইসলাম সোহাগের আর্থিক সহযোগীতায় এসব প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা কৃষকদলের সদস্য সচিব এজানুর রহমান, যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেন, মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক মিজানসহ কৃষক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য,বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের পূর্বপার্শ্বে (ফালাঙ্গাপাড়া গ্রামে) এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামের মৃত আকালুর ছেলে সাইফুল ইসলাম ও সাইদুর রহমান, মৃত দোলাই সরদারের ছেলে আব্দুস সালাম, আব্দুস সামাদের ছেলে রবিউল ইসলাম,মৃত শুকুর আলীর ছেলে আবুল হোসেন এবং মহসীন আলীসহ ছয়টি পরিবারের অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও আর্থিক সহায়তা প্রদান করলেন শিল্পপতি সোহাগ

Update Time : ০৩:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪