ভালুকায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে চাল বিতরণ করলেন আসাদুজ্জামান বিপ্লব
-
Reporter Name - Update Time : ০৫:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- ১৫২ Time View

স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে চাল বিতরণ করেছেন ময়মনসিংহ-১১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বিপ্লব।
শনিবার (২১ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলার সকল পূজা মন্ডবের সদস্যদের উপস্থিতিতে এ চাল বিতরণ করা হয়।
এ সময় কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব বলেন, “সনাতন ধর্মের মহাউৎসব শারদীয় দুর্গাপূজা। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি। প্রতি বছরের ন্যায় এ বছরেও হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে চাল বিতরণ করেছি। আর একটা কথাই বলতে চাই, পূজা মন্ডপে সুষ্ঠু পরিবেশ ও পবিত্রতা বজায় রাখা দায়িত্ব আমাদের সকলের।”
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানাজ আক্তার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভালুকা শাখার সভাপতি আব্দুল মতিন সরকার, আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান বিদ্যুৎ সহ স্থানীয় নেতৃবৃন্দরা।

















