পটিয়া হাইদ গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৫:১৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- ১৫৪ Time View

নিজস্ব প্রতিনিধি
গত ২৩ এপ্রিল ২০২৩ রবিবার সকাল ১০ ঘটিকার সময় পটিয়া উপজেলার হাইদ গাঁও ইউনিয়নের গাউছিয়া কমিউনিটি সেন্টারে হাইদ গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি সৈয়দ মিয়া হাসানের সভাপতিত্বে ও অ্যাডভোকেট নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র বিএম জসিম চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র এএসপি নাজমুল হকের ছেলে লেফটেন্যান্ট ইনান বিন নাজমুল । এ সময় অনুষ্ঠানে অনেক প্রাক্তন ছাত্র , ইউনিয়নের চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সম্বর্ধিত অতিথি বৃন্দকে দেশ ও মানুষের সেবায় সর্বদাই কাজ করে যাওয়ার আহ্বান জানান। স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি জাকজমকপূর্ণ পুনর্মিলনী করার জন্য প্রস্তাব করা হয়। প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সংখ্যা আরো বাড়ানোর জন্য সাল ভিত্তিক বিভিন্ন কমিটি গঠন ও কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানানো হয় এবং নতুন সদস্য সংগ্রহ মাস ঘোষণার প্রস্তাব করা হয়। স্কুলের দাতা সদস্য জনাব মোঃ বদিউল আলম নিজ অর্থায়নের স্কুল ভবনের নতুন করে রং করে দেওয়ায় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে পরিষদের সভাপতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। স্কুলের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয় এবং স্কুলের উন্নয়নের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্কুলের উন্নয়নে ও পরিবেশ রক্ষায় যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় প্রাক্তন ছাত্রছাত্রীরা স্কুলের পাশে থাকবে এই বিষয়েই সকলে অভিমত ব্যক্ত করেন।
























