নেত্রকোনার কেন্দুয়ায় অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা
-
Reporter Name - Update Time : ০৪:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- ২১৮ Time View

আতিক-কেন্দুয়া,নেত্রকোনা প্রতিনিধি :-
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা
অনুষ্টিত হয়েছে ।
রবিবার (৭জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় ।
সান্দিকোনা ইউনিয়ন পরিষদ একাদশ বনাম গন্ডা ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে অনুষ্টিত খেলার প্রথমার্ধে সান্দিকোনা ইউনিয়ন পরিষদ একাদশ কয়েকটি ভালো আক্রমণ করেলে ও গোলের দেখা পায় নি কোন দলই । দ্বিতীয়ার্ধের খেলায়ও গোল আদায় করার মতো ফিডব্যাক দেখাতে পারে নি কেউ । ফলে খেলা ট্রাইব্রেকারে গড়ায় । ট্রাইব্রেকারে ৭-৬ গোলে জয় ছিনিয়ে নেয় গন্ডা ইউনিয়ন পরিষদ একাদশ ।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার ও টুর্নামেন্টের সভাপতি ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে চূড়ান্ত খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা ।
উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ আশরাফ উদ্দিনের
সঞ্চালনা ও ধারাভাষ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি ইমদাদুল হক তালুকদার । পুরস্কার বিতরণ কালে তিনি তাঁর বক্তব্যে উভয় দলের ভূয়সী প্রশংসা করেন এবং শান্তি ও শৃঙ্খলায় খেলার সমাপ্তি হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের বাবা মোঃশামসুল হক তালুকদার , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ জান্নাত,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক পিপিএম সেবা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আজিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান চৌধুরী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রেডক্রিসেন্টর সদস্যবৃন্দ, পুলিশ সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রণী পেশার অসংখ্য দর্শনার্থীসহ সাংবাদিকবৃন্দ ।
উল্লেখ্য গত বুধবার (৩ জুলাই) সকালে সান্দিকোনা স্কুল এন্ড কলেজ মাঠে ১৪টি দলের সমন্বয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় ।
















