Hi

ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল গফুরের ইন্তেকাল

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • ২১৬ Time View

শামীম আহমেদ সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল গফুর ইন্তেকাল করেছেন-(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসধীন অবস্হায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাযা নামাজ আজ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে জন্মস্থান আতাইকুলা থানার স্বরগ্রাম দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজে বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ,শিক্ষক সহ এলাকার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। জানাযা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা দারুল আমান ট্রাস্টের অধ্যক্ষ মাওলানা মোঃ ইকবাল হোসাইন, ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসায় অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসাইন, ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা রহুল আমিন,সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান, ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন ও পার গোপালপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস। বক্তারা বলেন মাওলানা আব্দুল গফুর ছিলেন একজন সৎ, জ্ঞানী ও অভিজ্ঞ মানুষ । তাকে হারানো মানে আমরা বড় ধরনের সম্পদ হারালাম। এলাকার মানুষের অপুরনীয় ক্ষতি হলো। জানাযা শেষে তাকে স্বরগ্রাম কবরস্থানে দাফন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল গফুরের ইন্তেকাল

Update Time : ০৩:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩