Hi

ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে উন্নয়ন সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ১১:৩৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ১৩৪ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি প্রতিনিধি ::: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় সরকারের বিভিন্ন দপ্তর হতে সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধা প্রাপ্ত উপকারভোগীদের নিয়ে বিশাল সমাবেশ করেছে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো। বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩) দীঘিনালার মাইনি ভেলী মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়াম্যান খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, সারাদেশের ন্যায়, খাগড়াছড়িতেও শিক্ষা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে সরকার ধারাবাহিক প্রনোদনা প্রদান অব্যহত রেখেছে।

এর আওতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রায় ৬ হাজার পবিরারের মাঝে এ সুবিধা প্রদান করা হয়েছে। সরকারের এ সুবিধা প্রদান অব্যহত থাকবে বলে জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে কোন মানুষ গৃহহীন থাকবেন না। গৃহহীনদের ঘর দেয়া হয়েছে।

দেশ স্বাধীন করেছেন মুক্তি যোদ্ধারা, তাদের কোন সরকার মূল্যায়ন করেনি। একমাত্র শেখ হাসিনা সরকার তাদের মূল্যায়ন করেছেন। দেশের উন্নয়ন তারান্বিত করতে নৌকার বিকল্প নেই মন্তব্য করে এ দেশকে এগিয়ে নেয়ার জন্য তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট চান।

দীঘিনালা উপেজলা চেয়ারম্যান মোঃ কাশেম এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা।

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার সহ জেলা, উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সামাজিক নিরাপত্তার আওতায় সু্বধিাভোগীরা এতে অংশ নেয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র

দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে উন্নয়ন সমাবেশ

Update Time : ১১:৩৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩