কেশবপুরে অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
-
Reporter Name - Update Time : ০৪:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- ২৩২ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)
যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ১১টি ইউনিয়নের ১১০ জন অসহায় ও দুস্থদের মাঝে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় ও দুস্থদের হাতে সেলাই মেশিন তুলে দেন যশোর জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ রফিকুল হাসান, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, ত্রিমোহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান তৌহিদ।























