ভালুকায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক ছাত্র ছাত্রীদের মাঝে চেক বিতরণ
-
Reporter Name - Update Time : ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- ১৫৮ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ফরিদা বানু লস্কর সুইট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে সুইড বাংলাদেশ কর্তৃক অধ্যাপক ড.তাহমীদ এম.আল হুসাইনী প্রদক্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর বুধবার সকালে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকামেল হোসেন, ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো: ওয়াদুদ মিয়া, ভালুকা উপজেলা তাঁতী লীগের সভাপতি এস এম কামরুজ্জামান, সাধারন সম্পাদক এস.এইচ. ফরহাদ, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি রানা, ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, ভালুকা উপজেলা শ্রমিকলীগের আইন বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান রন্টি, যুবলীগ নেতা কানন হাসান, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নিউটন, ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সৃজন সরকার, সাধারন সম্পাদক আদি আহমেদ শাকিল, ভালুকা উপজেলা তাঁতী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: তানভীর মন্ডল, ধীতপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি রুমান খান, সাধারণ সম্পাদক বাপ্পি মিত্র প্রমূখ।

















