Hi

ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে ওয়ার্কসপের মালামাল চুরির সময় এক চোর হাতেনাতে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • ১৩৩ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে ওয়ার্কসপ এর দোকানের মালামাল চুরি করার সময় সেলিম শেখ (৩০) নামের এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে ১৯ আগস্ট (শনিবার) বিকেলে উপজেলার ভান্ডারখোলা বাজারে। সে ভোগতী নরেন্দ্রপুর গ্রামের শওকত আলীর ছেলে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির মালামালসহ চোরকে গ্রেফতার করে। চুরির ঘটনায় দোকান মালিক হযরত আলী বাদী হয়ে থানায় একটি চুরির মামলা করেছেন। থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ভান্ডারখোলা গ্রামের মৃত কাওছার আলী মোড়লের ছেলে হযরত আলীর (৫০) ভান্ডারখোলা বাজারে আরিফ ষ্টীল নামক ওয়ার্কসপ এর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ১৯ আগস্ট দুপুরে দোকানে না থাকার সুবাদে চোর সেলিম শেখ ব্যবসা প্রতিষ্ঠানের শার্টার উঁচু করে ভিতরে প্রবেশ করে দোকানের ওয়ার্কসপ এর মালামাল একটি পুরাতন লোহার লোহার চ্যানেল, চারটি পুরাতন ষ্টীলের পাইপ, ছয় পিচ পুরাতন জিআই এ্যাংগেল, একটি পুরাতন লোহার তৈরী স্যালো মেশিন বসানোর পাত চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে ডাকচিৎকার দেয়। তাদের ডাকচিৎকারে দোকান মালিকসহ স্থানীয় জনতা দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে চুরির মালামালসহ সেলিম শেখকে আটক করে। ওইসময় অনেক লোকজনের সমাগম ঘটে এবং উত্তেজিত জনতা চোরকে মারপিট করে। খবর পেয়ে কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক জয় ব্যানার্জী সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়ার্কসপ দোকানের চুরির মালামাল জব্দ করাসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসেন। চুরির ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। থানার মামলা নং-১০। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, ওয়ার্কসপ দোকানের চুরির মালামালসহ চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে রবিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

কেশবপুরে ওয়ার্কসপের মালামাল চুরির সময় এক চোর হাতেনাতে গ্রেফতার

Update Time : ০৩:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩