নেসকোর কাছে বিদ্যুৎ চেয়ে পবিস-২ এর আবেদন
-
Reporter Name - Update Time : ০১:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- ১৫৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ
লোড শেডিং থেকে গ্রাহকদের রক্ষা করার জন্য নেসকো রংপুর শাখার প্রধান প্রকৌশলীর কাছে আবেদন করেছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পবিস-২) কর্তৃপক্ষ। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় তাদের ভৌগলিক এলাকায় শতভাগ বিদ্যুৎ প্রদান করতে পারছে না। সম্প্রতি পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকটি উপকেন্দ্রে লোডশেডিং এর কারণে বিক্ষুব্ধ জনগণের দ্বারা ঘেরাও হয়েছে। তাই পূর্ব সর্তকতা হিসেবে প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নেসকোর কাছে পর্যাপ্ত বিদ্যুৎ চেয়ে আবেদন করেছে পবিস-২ কর্তৃপক্ষ। বিশ^স্ত সূত্রে জানা গেছে, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রংপুর সদর, বদরগঞ্জ, তারাগঞ্জ, কাউনিয়া, গংগাচড়া ও সৈয়দপুরসহ ছয়টি অর্ন্তভুক্ত উপজেলা রয়েছে। এসব এরিয়ায় প্রায় চারলাখ আবাসিক, বানিজ্যিক, সেচ ও শিল্পসহ অন্যান্য পর্যায়ের গ্রাহক রয়েছে। গত এক সপ্তাহ ধরে রংপুর ও সৈয়দপুর গ্রীডে অফপিক সময়ে গড়ে ৮০ মেগাওয়াট এর বিপরীদে ৫০ মেগাওয়াট এবং পিক সময়ে ৯৫ মেগাওয়াটের বিপরীতে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ দেয়া হচ্ছে। ফলে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় ৩৫ ভাগ লোডশেডিং এর মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের। বিদ্যুৎ গ্রাহকদের মাঝে তীব্র অসন্তোষ সৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে উত্তম হাজির হাট ও তারাগঞ্জের চিকলী বিদ্যুৎ উপকেন্দ্র বিক্ষুব্ধ জনগণ ঘেরাও করে বিদ্যুতের দাবি করেছে। এ ব্যাপারে কথা হলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২এর জেনারেল ম্যানেজার মোঃ খুরশীদ আলম জানিয়েছেন, আবেদন না করে উপায় ছিল না। প্রধানমন্ত্রী রংপুর আসছেন। বিদ্যুৎ নিয়ে গ্রামে যাতে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে কারণে আবেদনটি করেছি। বিশেষ করে রংপুর গ্রীড ও সৈয়দপুর গ্রীডে লোড বৃদ্ধি করার জন্য আবেদনে বলা হয়েছে। বিতরণ অঞ্চল, নেসকো পিএলসি রংপুর এর প্রধান প্রকৌশলী মোঃ মোকলেছুর রহমান জানান, আমরা শতভাগ বিদ্যুৎ প্রদানের জন্য আন্তরিক ভাবে চেষ্টা করছি।

















