শাজাহানপুরবাসী কে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা এনামুল হক শাহীন
-
Reporter Name - Update Time : ০৮:৫০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- ২০০ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলাবাসী সহ সকল কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন । তিনি বলেন, সৃষ্টিকর্তার প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। “আযহা” অর্থ কোরবানি বা উৎসর্গ করা। ঈদুল আযহা উৎসবের সাথে মিশে আছে চরম ত্যাগ ও প্রভুপ্রেমের পরাকাষ্ঠা। কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, “মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসরাইল (আঃ) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয়। প্রতি বছর এই উৎসব পালনের মধ্য দিয়ে সচ্ছল মুসলমানরা কোরবানি করা পশুর গোশত আত্মীয়-স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দেয়। যার মাধ্যমে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা হয়। ঈদ-উল-আযহা শান্তি সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আসুন, আমরা সবাই পবিত্র ঈদ-উল-আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।
ঈদুল আযহার এই দিনে সৃষ্টিকর্তার কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন বিএনপির এই নেতা ।












