ভালুকায় তাঁতী লীগের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা
-
Reporter Name - Update Time : ১১:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- ১৭৬ Time View

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় উপজেলা তাঁতীলীগের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ লা জুন শনিবার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ম উয়াহেদ টাওয়ারে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতী লীগের নবগঠিত কমিটির আহবায়ক সোহানুর রহমান আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছানা, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতী লীগের নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জাকির আলম, ইশতিয়াক আহম্মেদ সুমন, শেখ হাসমত আলী, শাহাদাৎ হোসেন পলাশ, আবুল বাশার, রাকিব সরকার, শেখ মোঃ পারভেজ ও আব্দুল হামিদ, সদস্য শাহ আলম সরকার, লোকমান হোসেন, সাইফুল ইসলাম শেখ, তৌফিকুল ইসলাম নওশাদ, রুকনুজ্জামান নাঈম, কনক তালুকদার, মোফাজ্জল হোসেন প্রমূখ।














