Hi

ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ১৫১ Time View

আঃ হামিদ টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল ২১ মে টাঙ্গাইল জেলার কয়েকটি উপজেলায় উপজেলা পরিষদের নির্বাচন। এরই ধারাবাহিকতায় কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্ত নির্বাচনি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) সকালে কালিহাতী থানার আয়োজনে থানা প্রাঙ্গণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ, ও আনসার সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি।
আইনশৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক সহ অন্যান্য পুলিশ অফিসার, আনসারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত ফোর্সের সদস্যগন।
নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার( মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি বলেন, নির্বাচন সংক্রান্ত ইতোমধ্যে নির্বাচন কমিশন, জননিরাপত্তা মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়াটার্স, জেলা বিশেষ শাখা কর্তৃত্ব জারীকৃত বিধিবিধান, পরিপত্র, আদেশ যথাযথভাবে মেনে চলতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। নির্বাচনে নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্যকে শতভাগ পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রতিটি নির্বাচনি কেন্দ্রে নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে একটি চমৎকার নির্বাচন উপহার দেয়ার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রস্তুত। উল্লেখ্য কালিহাতী উপজেলার ১১৫ টি ভোট কেন্দ্রের জন্য মোট ১৫ টি মোবাইল টিম নির্বাচন ডিউটিতে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।
উক্ত মোবাইল টিম ২০ মে হতে ২২ মে তারিখ পর্যন্ত নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কালিহাতীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

Update Time : ০৯:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪