ভালুকা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন মোছাঃ খাদিজা আক্তার
-
আকাশ আহমেদ - Update Time : ০৭:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- ১৯৩ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলাতেও প্রার্থী ও তাদের সমর্থকদের মাঝে নির্বাচনী আমেজ ও উদ্দীপনা তৈরি হয়েছে।
ইতিমধ্যেই ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ব্যাপক গণসংযোগের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোছাঃ খাদিজা আক্তার।
বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা, বিক্রেতা, ভ্যানচালকসহ সর্বসাধারণের মাঝে গণসংযোগের মাধ্যমে দোয়া, সহযোগিতা ও নির্বাচনে ভোট প্রার্থনা করছেন তিনি।
মোছাঃ খাদিজা আক্তার বলেন, ‘আমি যদি আসন্ন ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে সুখে দুঃখে সকলের পাশে থাকাসহ বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো।
















