মিথ্যা, গীবত ও সমালোচনা করে ভোট পাওয়া যায় না- আশরাফ হোসাইন
-
গোলাম কিবরিয়া পলাশ - Update Time : ০৯:০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- ১৪০ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ আসন্ন ২১ মে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে সদর উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ, মিটিং মিছিল সহ মানুষ জনের খুঁজ খবর সহ পথ সভা করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আশরাফ হোসাইন। তিনি আজ (৩০ এপ্রিল ২০২৪) তারিখ রাত ৯.৩০ মিনিটে একটি পথ সভা করেন ময়মনসিংহ সদর উপজেলার ৬নং ঈশ্বরদিয়া ইউনিয়নের বড়বিলা মোড়ে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ বলেন, কথায় কথায় মিথ্যা, গীবত ও সমালোচনা করে ভোট পাওয়া যাবে না। জনগণ এখন সচেতন। এ ছাড়াও গত ৫ বছরের উন্নয়ন মূলক কাজ গুলি উপস্থাপন করেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে ভোট দিবেন। এ ছাড়াও তিনি বলেন আমার বিষয়ে কিছু লোক বদনাম, মিথ্যা, গীবত ও সমালোচনা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে এদের প্রতিহত করতে হলে আপনাদের একজোট হয়ে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কুৎসা রটনা করছে। এরা আসলে কেমন লোক আপনারা জানেন। আর যারা জানেন না তারা যাচাই করে দেখেন। আমি কারো বদনাম করতে আসেনি। আমি এসেছি উপজেলার চেয়ারম্যান হতে। আমি এসেছি আপনাদের মূল্যবান ভোট দিয়ে জনপ্রতিনিধি হয়ে সেবা করতে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বড়বিলা ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মেম্বার, আওয়ামী লীগ নেতা, শহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া, আতিকুর রহমান রাহাত প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে টানা কয়েকবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আশরাফ হোসাইন এর উন্নয়ন মূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আবারো তাকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়েছেন।
















