কেন্দুয়া প্রেসক্লাবের নেত্রকোণা-৩ জাতীয় সংসদ সদস্যকে সংবর্ধনা
-
আতিক - Update Time : ০১:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
- ১৯৭ Time View

আতিক-কেন্দুয়া- প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের নেত্রকোণা-৩, কেন্দুয়া-আটপাড়া আসনের মাননীয় সংসদ সদস্য, কেন্দুয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও আজীবন দাতা সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এমপি মহোদয়কে সংবর্ধনা দেয়া হয়েছে । রবিবার (১৪ এপ্রিল) বিকাল ০৪ ঘটিকায় সময় কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী চৌধুরী কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তিত্ব ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম-সেবা), চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল কবীর খান । এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য ও রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আলমগীর চৌধুরী, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেকুল ইসলাম খান প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, সহ-সভাপতি সুনীল কুমার পোদ্দার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খান, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মোঃ মতিউর রহমান , পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান, তথ্যা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শাজাহান মিয়া, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির , কেন্দুয়া প্রেসক্লাবের দাতা সদস্য বাবুল আহম্মদ, সম্মানিত সদস্য আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।















