ফুলপুরে ব্যাংক কর্মকর্তাদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৩:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- ১৬৩ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সকল ব্যাংক কর্মকর্তাদের সাথে ফুলপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪/০৩/২০২৪ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় ফুলপুর থানার কনফারেন্স রুমে ফুলপুর থানা একালয় অবস্থিত ব্যাংক কর্মকর্তাদের সাথে ঈদ উল ফিতর-২০২৪ উপলক্ষে ব্যাংকের লেনদেন সহ সার্বিক নিরাপত্তার বিষয় ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ওসি মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, ওসি তদন্ত মোঃ বন্দে আলী, সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন, সহ বিভিন্ন ব্যাংক কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত সক
লের উদ্দেশ্যে ওসি বলেন জনগণের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ বাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে। তিনি বলেন ঈদ আসলে চুরি ছিনতাই এ-র আশঙ্কা থাকে তাই সকলেই সতর্কতার সহিত কাজ করতে হবে যেকোনো প্রয়োজনে ফুলপুর থানা পুলিশ আপনাদের পাশে আছে এবং থাকবে।

















