ভালুকায় নবনির্বাচিত এমপিকে উপজেলা প্রেসক্লাব ভালুকার সংবর্ধনা
-
Reporter Name - Update Time : ১১:০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- ২০২ Time View

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ’কে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রেসক্লাব ভালুকা। ১৭ ফেব্রুয়ারী শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি শাহ মো: আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মো: মুশিদুল আলম এর নেতৃত্বে স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ’কে ওই সংবর্ধনা দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, কৃষিবিদ সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফি, উপজেলা প্রেসক্লাব ভালুকার কোষাধ্যক্ষ সাংবাদিক আলী আজগর, প্রচার সম্পাদক মোকসেদুর রহমান মামুন, সদস্য মীর গোলাম সাকলায়েন ফাহাদ, ওমর ফারুক তালুকদার, শরিফুল ইসলাম, আলামিন হোসাইন, সজিব সরকার প্রমুখ।

















