Hi

ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৮

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • ১৯৪ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এঘটনায় আটজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) সকাল ৯ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌরশহরের মালাউড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতের মধ্যে ঘটনাস্থলেই মারা যান কামরুল ইসলাম। তার বাড়ি গাজীরপুর জেলার শ্রীরামপুর থানার জয়নাবাজার এলাকায়। সেই ওই এলাকার আজাহারের ভাতের হোটেলের কর্মচারী। অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতেল নেওয়ার পথে মারা গেছেন।

আহতরা হলেন- নেত্রকোনার ইমাম হোসেনের ছেলে আব্দুল হাশেম (৫৫), নেত্রকোনার বারহাট্টা এলাকার সুমন খানের ছেলে আব্দুল কদ্দুস, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আহাম্মদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫), মাহিন্দ্রা চালক মধুপুর উপজেলার লুচিয়া নগরবাড়ী এলাকার আরফান আলীর ছেলে জালাল হোসেন (৩০), ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আদনান আহসান চৌধুরী, গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাতলী গ্রামের শহর আলীর ছেলে রুবেল মিয়া (৪০), একই উপজেলার নগর হাওলা গ্রামের রইজ উদ্দিনের ছেলে মঞ্জুরুল ইসলাম (৪০) ও জয়নাবাজার এলাকার মইন উদ্দিনের ছেলে সেলিম মিয়া।
প্রত্যক্ষদর্শী ও মধুপুর থানা সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে মধুপুর থেকে টাঙ্গাইলগামী একটি প্রাইভেটকার যার নাম্বার ৩৫১০২৩ ও টাঙ্গাইল থেকে মধুপুরগামী একটি মাহিন্দ্রা ঘটনাস্থলে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষের ফলে মাহিন্দ্রার যাত্রিরা রাস্তায় বিভিন্ন স্থানে ছিটকে পড়ে থাকে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, মধুপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মী ও মধুপুর থানা পুলিশ এসে উদ্ধার তৎপরতা চালান।
স্থানীয়রা জানান বিকট শব্দ শুনে আমরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। অপরদিকে প্রাইভেটকারের চালক দ্রুত পালিয়ে গেলেও ভেতরে আটকা পড়া এক যাত্রীকে কাচ ভেঙে উদ্ধার করা হয়। পরে প্রাইভেট কারে আগুন ধরে গেলে মধুপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ হোসেন মানিক জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। ৯জনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেই। আহতদের মধুপুর ও ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে একজন এবং ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে অপর একজন নিহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৮

Update Time : ০৫:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪