শিরোনামঃ
ভালুকায় মনিরুজ্জামান মামুনের উদ্যোগে মোহিত উর রহমান শান্ত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দোয়া ও মিলাদ
-
Reporter Name - Update Time : ০৪:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
- ১৪৯ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর আসনে, ময়মনসিংহের বটবৃক্ষ প্রয়াত আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের সন্তান ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ভালুকা উপজেলা ছাত্রলীগের দুইবারের সাবেক সভাপতি ও যুবলীগ কর্মী মনিরুজ্জামান মামুনের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় মনিরুজ্জামান মামুনের ব্যাক্তিগত উদ্যেগে বাসট্যান্ড তার ব্যাক্তিগত কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধু কন্যা ও প্রয়াত আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ।এসময় উপজেলা ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :
দোয়া ও মিলাদ















