শিরোনামঃ
ভালুকায় ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময়
-
Reporter Name - Update Time : ০৪:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- ১৫৫ Time View

মোঃ আকাশ আহমেদ, ভলুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স (ইউএফজিডব্লিউ) ভালুকা উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রবিবার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান রফিকুল ইসলাম রবির নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা ও দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহমেদ কে ফুলেল শুভেচছা জানানো হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :
শুভেচ্ছা
জনপ্রিয়























