ফুলবাড়িয়ায় গ্রেনেড হামলা দিবসের প্রতিবাদ মিছিল-সমাবেশ
-
Reporter Name - Update Time : ০৪:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- ১৮৭ Time View

ফুলবাড়িয়া( ময়মনসিংহ) প্রতিনিধি:
ভয়াল একুশে আগস্ট ২০০৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে গতকাল রবিবার বিকালে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, অধ্যাপক আবুল হোসেন, ডাঃ তোফাজ্জল হোসেন, শামছুল হক, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক দুলাল মাটার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক লুইস সুপ্রভাত জেংচাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আবুল হোসেন, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান
যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, তাতীলীগের চান মিয়া প্রমুখ। সভায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রকারী চক্র ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করতে পারেনি। শেখ হাসিনাকে হত্যার মধ্যদিয়ে আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস ও নেতৃত্ব শুন্য করতে ২০০৪ সালের ২১ আগষ্ট এই বর্বরোচিত হামলা চালায়। তিনি আরো বলেন, রাখে আল্লাহ মারে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানব প্রাচীর দিয়ে ঘিরে নিজে জীবন দিয়ে শেখ হাসিনাকে প্রানে বাঁচিয়েছেন।

















