শিরোনামঃ
-
Reporter Name - Update Time : ১০:৩৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- ৫ Time View

বন্ধু তোমাকে মিস করি
ইয়াসমিন আক্তার
একদিন ছিল, দেখা হতো,
কথা হতো কত,
হাসি-আড্ডায় হারিয়ে যেত
সময়টা অবিরত।
আজ সেই দেখা নেই,
নেই আগের মতো কথা,
তবুও কেন মনে পড়ে
সেই দিনগুলোর কথা?
চোখের সামনে ভাসে আজও
তোমার সেই হাসিমুখ,
বন্ধু তুমি পাশে নেই বলে
মনটা যে আজ বড়ই নিঃসঙ্গ।
কত কথা জমে আছে মনে,
কত স্মৃতি বুকের ভেতর,
দূরত্ব যতই বাড়ুক না কেন,
বন্ধুত্ব থাকবে হৃদয়জুড়ে অমর।
হয়তো আবার কোনো একদিন
হঠাৎ দেখা হয়ে যাবে,
পুরোনো দিনের সেই আড্ডাগুলো
আবার ফিরে আসবে।
ততদিন শুধু মনে রেখো—
দূরে থেকেও আছো খুব কাছে,
বন্ধু, তোমাকে খুব মিস করি—
হৃদয়ের মাঝে।
Tag :
কবিতা
জনপ্রিয়
















