ধোবাউড়ায় ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপন
-
Reporter Name - Update Time : ০৮:৪৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- ১৭৯ Time View

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মাসুদ ময়মনসিংহের ধোবাউড়ায় ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবস টি উদযাপন করা হয়েছে। সকাল ১০ টায় উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,থানা,আওয়ামীলীগ,পল্লী বিদ্যুৎ,সাবরেজিষ্টার কার্যালয়সহ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন,সহকারী কমিশনার(ভূমি) শাহ মোঃ জুবায়ের,অফিসার ইনচার্জ চান মিয়া,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন,সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল,অধ্যক্ষ হেলাল উদ্দিন,যুগ্ম সম্পাদক শওকত ওসমান,মোস্তফা কামাল খান প্রমূখ।















