Hi

ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপলপুরে আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৭:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • ১৭১ Time View

আঃ হামিদ টাঙ্গাইল প্রতিনিধিঃ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ব্রিফিং প্যারেডে গোপালপুর থানাধীন নির্বাচনি এলাকার সেক্টর ইনচার্জ হিসেবে গুরুত্বপূর্ণ ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) টাঙ্গাইল মোহাম্মদ সরোয়ার হোসেন, সেক্টর ইনচার্জ সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি।
আইনশৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার( মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি বলেন, নির্বাচন সংক্রান্ত ইতোমধ্যে নির্বাচন কমিশন, জননিরাপত্তা মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়াটার্স, জেলা বিশেষ শাখা কর্তৃত্ব জারীকৃত বিধিবিধান, পরিপত্র, আদেশ যথাযথভাবে মেনে চলতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। নির্বাচনে নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্যকে শতভাগ পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রতিটি নির্বাচনি কেন্দ্রে নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে একটি চমৎকার নির্বাচন উপহার দেয়ার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রস্তুত।
এ সময় গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমদাদুল ইসলাম তৈয়ব সহ নির্বাচন ডিউটিতে দায়িত্বরত বিভিন্ন পর্যায়ের সকল অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় মহান মে দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপলপুরে আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Update Time : ০৭:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪