কেশবপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
-
Reporter Name - Update Time : ১২:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- ২০৫ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে “শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি”এই প্রতিবাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে শোভাযাত্রা, আমার কথা শোনো, শীর্ষক আলোচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি, দেশের গান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বাংলাদেশ শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পরিত্রাণ এর প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার দাস।
শিশুদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী বুশরা ইবনাত, আনিকা জামান প্রাপ্তি, ৮ম শ্রেণির ছাত্রী খাদিজা সুলতানা জীম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র রাজ দ্বীপ দত্ত প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের যুগোপযোগী করে গড়ে তোলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিশুরাই আগামীতে জাতি গঠন ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার কারিগর। সেজন্য আমাদের শিশুদের সুন্দর করে গড়ে তুলতে হবে। শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য পুষ্টি, শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক দিক-নির্দেশনার মাধ্যমে শিশুদের পরিপূর্ণ বিকাশ করা সম্ভব। সেজন্যে শিশুদের পরিপূর্ণ বিকাশ, স্বাস্থ্য, সুরক্ষা, সুশিক্ষা ও সুস্থ বিনোদন নিশ্চিত করার লক্ষে দেশের বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিশুদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার করার জন্য তথ্য-প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষে নানা উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক কামরুজ্জামান রাজু, তাহমিনা খাতুন, রনি হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, শিশুর অধিকার, সুরক্ষা, শিশুর উন্নয়ন ও বিকাশে সকলকে সচেতন করার লক্ষ্যে ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত শিশু অধিকার সপ্তাহ পালন করা হবে।












