ভালুকা ট্রাফিক জোনের টি আই পলাশ সাহার মেয়ের বিশ্বজয়: এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল্ড এনে দিলেন পূর্ণতা
-
Reporter Name - Update Time : ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- ৩ Time View

মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
থাইল্যান্ডে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ (ACL) গ্লোবাল রাউন্ডে অসাধারণ সাফল্য অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ভালুকা ট্রাফিক জোনের টি আই পলাশ সাহার এক মাত্র মেয়ে পূর্ণতা সাহা। কক্সবাজারের মতো মফস্বল অঞ্চল ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার এই কীর্তি পুরো দেশকে গর্বিত করেছে। কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির এই ক্ষুদে শিক্ষার্থী প্রতিযোগিতায় জোড়া গোল্ড মেডেল (স্বর্ণপদক) অর্জনের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক খেতাব ও সম্মাননা নিজের ঝুলিতে পুরে নিয়েছে।
প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ পূর্ণতা সাহা অর্জন করেছে ডেইলি লাইফ আইনস্টাইন খেতাব, ওয়ানর্ল্ড স্টার অ্যাওয়ার্ড অব বাংলাদেশ, ডাবল ক্রাউন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড”।
একাধিক মর্যাদাপূর্ণ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উঁচুতে তুলে ধরেছে ক্ষুদে এই প্রতিভা। তার এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত তার শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা এবং পরিবার।
বিজয়ী পূর্ণতার এমন আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে তার গর্বিত বাবা ভালুকা ট্রাফিক জোনের টিআই পলাশ সাহা জানান, ছোটবেলা থেকেই পূর্ণতার পড়াশোনা ও মেধার বিকাশ তাকে আশাবাদী করে তুলেছে। তিনি মেয়ের এই সাফল্যে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন যেন ভবিষ্যতে সে আন্তর্জাতিক অঙ্গন থেকে দেশের জন্য আরও বেশি সুনাম বয়ে আনতে পারে।
শিক্ষাবিদদের মতে, শৈশবেই এমন আন্তর্জাতিক অর্জন শুধু পূর্ণতার একার নয়, বরং এটি বাংলাদেশের হাজারো শিক্ষার্থীকে মেধা বিকাশ ও বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরতে প্রবলভাবে অনুপ্রাণিত করবে। দেশের শিক্ষা অঙ্গনে তার এই গৌরবোজ্জ্বল সাফল্য এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।











