Hi

ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৪:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ১২৬ Time View

 আতিক – কেন্দুয়া,নেত্রকোনা প্রতিনিধি :- নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (৮জুলাই) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত জনাব চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা । রোপা আমন মৌসুমে পর্যায়ক্রমে মোট ১৫শত কৃষকের প্রতি কৃষককে ৫ কেজি আমন বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হবে । উদ্বোধনী দিনে নওপাড়া, বলাইশিমুল ও গন্ডা ইউনিয়নে এই সব কৃষি উপকরণ বিতরণ করা হয় । প্রতিটি ইউনিয়নের তিনটি ব্লকে একজন করে কৃষি উপসহকারী কর্মকর্তা বিতরণকৃত উপকরণের তত্ত্বাবধানের দায়িত্বে থাকেন । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ (ফারকী) , উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা । এ বিষয়ে উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, আমাদের লক্ষ্যমাত্রা ২০ হাজার ৩শত ৫০ হেক্টর । মূলত এই লক্ষ্যমাত্রা পূরণে রোপা আমনের উফশী প্রণোদনা দেয়া হয় ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কেন্দুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Update Time : ০৪:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪