Hi

ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষের অনুষ্ঠানের স্থান গুলো পরিদর্শনে সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়

  • Reporter Name
  • Update Time : ০১:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • ১১৯ Time View

বিশেষ সংবাদদাতাঃ

বরবারের মতো এবারও চট্টগ্রাম নগরীর তিনটি স্থানে বড় আকারে পহেলা বৈশাখে ‘নববর্ষ’ উদযাপনের আয়োজন করা হচ্ছে। নগরের সিআরবির শীরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রাম, ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, চট্টগ্রাম এবং জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে এ সকল আয়োজন করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

১৩ এপ্রিল ২০২৪ নগরীর সিআরবি শীরিষ তলা ও ডিসি হিলে পহেলা বৈশাখের আয়োজনস্থল পরিদর্শন করেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম-বার, পিপিএম-বার।

এসময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে সিএমপি কমিশনার বলেন, নগর পুলিশ সিআরবি শীরিষতলা, ডিসি হিল ও শিল্পকলা একাডেমিকে মূল ভেন্যু ধরে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। অনুষ্ঠান চলাকালীন সময়ে এই এলাকাসমূহ পুরোপুরি যানবাহনমুক্ত থাকবে। ডিসি হিলের আশপাশে চারটি স্পটে এবং সিআরবি শীরিষতলার আশপাশে তিনটি স্পটে পুলিশের ব্যারিকেড থাকবে,যাতে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে না পারে।

প্রতিটি ভেন্যুতে নগর পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন করাহবে। তিনি আরো বলেন, আমরা কোনো ধরনের হুমকি অনুভব করছি না। তবে সব ধরনের হুমকি মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে এবং থাকবে। আমাদের বিশেষায়িত ইউনিট সোয়াট, ডগ স্কোয়াড, কুইক রেসপন্স টিম, বম্ব ডিসপোজাল ইউনিট আশেপাশে স্ট্যান্ডবাই থাকবে যাতে কোনো সমস্যা হলে আমরা মোকাবেলা করতে পারি।

উক্ত পরিদর্শন কালে সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সকলে উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নববর্ষের অনুষ্ঠানের স্থান গুলো পরিদর্শনে সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়

Update Time : ০১:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪