মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ইফতার মাহফিল
-
Reporter Name - Update Time : ০২:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- ১৭৫ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুড়াগাছা ইউনিয়নের রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার এ ইফতার ও দোয়া মাহফিলে রামজীবন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমান উল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু। ইফতার মাহফিল ও নির্বাচনী আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খন্দকার সামছুল আরেফিন শরিফ, মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী তালুকদার, বেরীবাইদ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিকেল থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত হতে থাকেন। বিকেল পাঁচ টার মধ্যেই রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিনত হয়। এসময় আবু ভাই আবু ভাই শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।























