পাগলাপীরে কাঁদলেন, কাঁদালেন ববি
-
Reporter Name - Update Time : ০৭:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- ১৩৯ Time View

বিশেষ প্রতিনিধিঃ দীর্ঘ ১৫ বছর ধরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। যদি কোন ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি আপনাদের ববি ছিলাম, আছি এবং থাকব। সদর উপজেলার প্রতিটি স্থান আমার প্রিয় ছিল। সদর উপজেলার পথে পথে হেঁটেছি। এভাবে আর কোনদিন সদরের মাটিতে আমার পায়ের ছাপ পড়বে না। খুব অনুভব করব প্রিয় সদর উপজেলাকে। বলে হু হু করে কেঁদে ফেলেন নাছিমা জামান। তাঁর কান্নায় কেঁদেছে অনেকেই। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় পাগলাপীর বন্দরে সংরক্ষিত আসনের এমপি নির্বাচিত হওয়ায় হরিদেবপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা ও পথ সভায় বক্তব্য দেয়ার সময় ববি আরো বলেন, আমি সংসদে গিয়ে আপনাদের কথা বলব। সদর উপজেলার জনগণের কথা বলব। আমাকে মনে রাখবেন। ফোন করবেন। সুখ দুঃখে ডাকবেন। পাশে পাবেন। আমি দলমত নির্বিশেষে সবার ববি হয়ে বাঁচতে চাই। আওয়ামীলীগ নেতা পলাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং কাজল মিয়ার সঞ্চলনায় পথ সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদ তুষার কান্তি মন্ডল, হরিদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একরামুল হকসহ আরো অনেকে। এর আগে দুপুরে বিমান যোগে নাছিমা জামান ববি সৈয়দপুর এয়াপোর্টে নামলে সেখানে তাকে বরণ করার জন্য প্রায় ৬০টি হাইয়েস গাড়ীতে ভক্ত ও অনুসারীরা তাকে স্বাগত জানান। শলেয়া শাহ বাজার থেকে প্রায় সহশ্রধিক মোটর সাইকেল তাকে শুভেচ্ছা জানিয়ে মিছিল ও শোডাউন করেন।















