শিরোনামঃ
ফরিদপুর নগরকান্দায় সাপের কামড়ে ১১ বছরের কিশোরের মৃত্যু
-
Reporter Name - Update Time : ০৪:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- ২৩৬ Time View

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাঙ্গাল গ্রামের মন্জু শেখের ছেলে লামিম(১১) কে সাপে কামড় দিলে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয় বলে নিহতের বাড়ির লোকজন জানান। ১৯ মে শুক্রবার সকালে পাট ক্ষেত নিড়ানির জন্য কৃষক কে নাস্তা (খাবার) দিতে বাড়িথেকে দীঘীর ভিটার পাশ দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় সাপে কামড় দেয়, বলে বাড়িতে ফিরে এসে তার মা,বাবাকে জানালে তারা ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে সেখানে তার মৃত্যু হয়।স্থানীয় লোকজন জানান জাতি সাপ(গোখরা সাপ) লামিম কে কামড় দেয়।লামিম নগরকান্দা কাসিমুল উলূম মাদরাসায় পড়ে বলে তারা জানায় ।ছেলের অকাল মৃত্যুতে তার গোটা পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
Tag :
ফরিদপুর
জনপ্রিয়






















