Hi

ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচিত মানুষের কাছে, আমি কেমন মানুষ

  • আতিক
  • Update Time : ০৪:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • ২১২ Time View

 আতিক – কেন্দুয়া,নেত্রকোনা প্রতিনিধি :- নেত্রকোনা কেন্দুয়া উপজেলা আমার নিজের ভাষায় কিছু লিখা – আমার পরিচিত সবার কাছে,আমি মানুষ হিসেবে কেমন ? সেটা জানার ইচ্ছে আমার কখনো হয়নি। আমি যেদিন থেকে বুঝেছি, একজন মানুষ অন্য মানুষকে তার মানসিকতা অনুযায়ী বিচার করে, ঠিক সেদিন থেকে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মানসিকতার কাছে নিজেকে কখনো প্রমাণ করতে চাইনি। আমি দোষ না করলে ও যারা আমায় বারবার দোষী বানিয়ে আমার পিছনে হাজারটা মন্দ কথা বলেছে, আমি তাদের নিয়েও কখনো মাথা ঘামানোর প্রয়োজন মনে করিনি। আবার সেই মানুষগুলোই যখন আমার সামনে এসে আমায় প্রশংসা করেছে, আমি তাদের করা প্রশংসা হাসিমুখে গ্রহণ করেছি। কিন্তু কখনো বুঝতে দেইনি যে তারা আমায় আড়ালে আঘাত করে এবং মন্দ বলে। ‌কারো কাছে আমি হতেই পারি মন্দ কিংবা ভালো। তবে আমি নিজের কাছে কেমন সেটা জানাটাই মূখ্য বিষয়। আমার দ্বারায় কি কখনো কারো কোনো ক্ষতি হয়েছে। আমি কি কাউকে ঠকিয়েছি ? কিংবা আমার আচরণে কারো চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে কিনা আমার জানা নেই ? হ্যাঁ, প্রতিনিয়ত এসব প্রশ্ন আমি নিজেকে করেছি। কারণ আমার সব সময় মনে হয় আমি মানুষ হিসেবে কেমন সেটার বিচার আমারই করা উচিৎ। অন্যরা আমাকে আমার মত বুঝবে না। তাই আমার সম্পর্কে কে কি বলেছে না বলেছে। সেটাকে প্রাধান্য দেয়া উচিৎ বলে মনে করি না। আমি তো জানি আমি কেমন। আমি নিজে বহুবার বহুভাবে ঠকেছি। কিন্তু কখনো অন্যকে ঠকাইনি। আমার প্রাপ্তি এখানেই। আমার কোনো বিষয় নিয়ে অনুশোচনা করার প্রয়োজন নেই, নেই অনুতপ্ত হবার কোনো কারণ। সবকিছুর বিনিময়ে আমার জীবনে সবচেয়ে বড় পাওয়াটা হচ্ছে প্রশান্তি। রোজ ঘুম ভাঙে এক বুক প্রশান্তি নিয়ে। জীবনে সবকিছু পেতেই হবে – বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি থাকলে, না পাওয়া গুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। সকালে দোয়া চাই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পরিচিত মানুষের কাছে, আমি কেমন মানুষ

Update Time : ০৪:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪