অধিকাংশ মানুষ কোরবানির নিয়ম, পদ্ধতি ও দোয়া জানেন না। আর এ কারণে নিজের কোরবানি নিজেরা করেন না। অথচ কুরবানির নিয়ম-পদ্ধতি ও দোয়া সহজ
-
Reporter Name - Update Time : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- ১৫২ Time View

পশু জবেহ করার সময় ‘বিসমিল্লাহ’ বলে জবেহ করা। অর্থাৎ বিসমিল্লাহ বলে ছুরি চালানো শুরু করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেন পশু জবেহ করা না হয় সে বিষয়টিও খেয়াল রাখতে হবে।
পশু জবেহ করার সময় পশুর খাদ্যনালী, শ্বাসনালী আর দুই পাশে থাকা দুটি নালী কেটে দিতে হবে। এ নালীগুলে কাটা হয়ে গেলেই পশু জবেহ বিশুদ্ধ হয়ে যায়।
পশু জবেহ করার ছুরি যেন ধারালো হয়। যাতে জবেহ করার সময় পশুর কষ্ট না হয়। অনেকে একটি ছুরি দিয়ে একাধিক পশু কুরবানি করে থাকেন। সেক্ষেত্রে শেষ দিকে ছুরির ধার কমে যায়। তাই ছুরিতে ধার দিয়ে নেওয়া উত্তম। হাদিসে এসেছে— ‘মহানবী (সা.) বলেছেন, ‘পশু জবেহ করার আগে ছুরি-চাকুতে ভালোভাবে ধার দিয়ে নিতে হবে।’ (মুসলিম)
কোনো পশুর সামনে অন্য পশু জবেহ না করা। পশুর সামনে ছুরি-চাকুতে ধার না দেওয়া। এতে পশু ভয় পেয়ে যায়। এটি পশুকে কষ্ট দেওয়ারও শামিল।
কোরবানি করার সময় পশুকে পশুর বাম কাতে শোয়ানো। সে সময় পশুর পাগুলো পশ্চিম দিকে থাকবে।
পশু জবাইয়ের দোয়া
কোরবানির পশু জবেহ করার জন্য শোয়ানোর পর দোয়া পড়তে হবে। দোয়াটি হাদিসের বিভিন্ন বর্ণনায় এসেছে। যদিও অনেকে দোয়াটির সনদের ব্যাপারে মতপার্থক্য করেছেন। তবে এ দোয়াগুলো পড়ে কোরবানি করা উত্তম। তবে কেউ শুধু বিসমিল্লাহ বলে নালীগুলো কেটে দিলেই কোরবানি শুদ্ধ হয়ে যাবে। দোয়াটি হলো-
ইন্নি ওয়াঝঝাহতু ওয়াঝহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইবরাহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বি-জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ও লাকা।
যদি কেউ এ দোয়াটি না পারেন তবে ’বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা’ ছোট্ট এ অংশটুকু পড়লেও হবে।
নিজের পশু নিজে কোরবানি করলে পশু জবেহ করার পর এ দোয়া পড়তে হবে ‘আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইবরাহিম।’
অন্য কেউ কোরবানি বা অন্য কারো কোরবানি করলে পড়তে হবে-‘আল্লাহুম্মা তাকাব্বালহু মিনকা-মিনকুম’ কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইবরাহিম।’
উল্লেখ্য, যদি কেউ একাকি কোরবানি দেন ও নিজে জবাই করেন তাহলে বলবেন ‘মিন্নি’। আর অন্যের কোরবানির পশু জবাই করার সময় ‘মিনকা-মিনকুম’ বলে যারা কোরবানি আদায় করছেন তাদের নাম বলা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিক নিয়মে কোরবানির পশু জবেহ করার তাওফিক দান করুন। আমিন।
আরএ/
বিভাগ : ধর্ম
এই বিভাগের আরও

৩৮ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন

৪১৫ হজযাত্রী নিয়ে জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট

১ লাখ ২০ হাজারের বেশি মুসল্লির হজ নিবন্ধন, কমছে ভোগান্তি

হজ যাত্রীদের কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন

‘জনকল্যাণেই আওয়ামী লীগ উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন করে’

ঈদুল আযহা উপলক্ষে ডিএমপি ট্রাফিক বিভাগের নির্দেশনা

বাধ্যতামূলক আয়কর রিটার্নের বিধান বাতিল করে বিল পাস

‘উন্নয়নশীল দেশে উত্তরণে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা দরকার’

নির্মাণাধীন ভবনের ক্রেনের দড়ি ছিঁড়ে ৩ শ্রমিকের মৃত্যু

ঈদে আসছে ৭ পর্বের ধারাবাহিক ‘আয়রন ম্যান’

জাতির উদ্দেশে ভাষণ দেবেন পুতিন

ফরিদপুরে অ্যাম্বুলেন্সে আগুন লেগে নিহত ৭

অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুতের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

শেষের ভুলে হার দিয়ে সাফ শুরু বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বস্ত সঙ্গী হিসেবে পাশে থাক
কোরবানীর পশু জবাই করার সঠিক নিয়মাবলী।
মুফতী মাওলানা শামীম আহমেদ
সাংবাদিক, ইসলামি কলামিস্ট
আলোচক বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা।
অধিকাংশ মানুষ কোরবানির নিয়ম, পদ্ধতি ও দোয়া জানেন না। আর এ কারণে নিজের কোরবানি নিজেরা করেন না। অথচ কুরবানির নিয়ম-পদ্ধতি ও দোয়া সহজ। তাহলো—